ক্ষমা চেয়ে দেশে ফিরবেন কাউয়া কাদের


 নীলফামারীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওয়াদুল কাদের, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসনেসহ ১২৬ জন আওয়ামী লীগের নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আরও ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে জেলা আদালতে বিএনপি সেচ্ছাসেবক দলের নেতা আব্দুস সালাম বাবলা মামলাটি দায়ের করেন।

আসামীরা হলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা,সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন, নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারন সম্পাদক মমতাজুল হক, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিঠু , সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ।

মামলার এজাহার সূত্রে জানা যায়,গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের মতো নীলফামারীতে ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল বের করে। সেসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন, নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের নির্দেশে উল্লেখিত ব্যক্তিরা শহরের বিভিন্ন জায়গায় ছাত্র-জনতার ওপর হামলা চালান। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ীতে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভাঙ্গচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বাদীপক্ষের আইনজীবী আসাদুজ্জামান খান রিনো বলেন, আব্দুস সালাম বাবলা বাদী হয়ে নীলফামারী আমলী আদালত-০১ এ মামলা করেন। মামলার পর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. শাহিন কবির নীলফামারী সদর থানাকে মামলাটি এফ.আই.আর করার নির্দেশ প্রদান করেন।

Post a Comment

Previous Post Next Post