মেসি বাহিনীর লজ্জার হার


 কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে উড়ছিল আর্জেন্টিনা। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে ছিল বর্তমান চ্যাম্পিয়নরা। তবে অষ্টম রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনাকে মাটিতে নামিয়েছে কলম্বিয়া। ঘরের মাঠে আলবিসেলেস্তাদের ২-১ ব্যবধানে হারিয়েছে ১২ ম্যাচ পর হারের স্বাদ তিতো ভোগ করিয়েছে কলম্বিয়া। আর এই জয়ের নায়ক হামেস রদ্রিগেজ।




মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে মাঠে নেমেছিল দুই দল। এদিন ম্যাচের শুরুতেই ২৫তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতি থেকে সমতায় ফিরলেও হার এড়াতে পারেনি আর্জেন্টিনা। ৬০তম মিনিটে আর্জেন্টিনার বক্সে ফাউলের শিকার হন দানিয়েল মুনোস।




রেফারি পেনাল্টি দেওয়ায় বিতর্কে জড়াই আর্জেন্টাইন ফুটবলাররা। তবে এই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি রদ্রিগেস। হামেসের শক্তিশালী পেনাল্টি আশ্রয় নেয় জালে। তাতেই আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লিড কলম্বিয়া।




ম্যাচ শেষে কলম্বিয়ার পক্ষে অনৈতিকভাবে রেফারি বাঁশি বাজিয়েছেন এমনই অভিযোগ আর্জেন্টিনা কোচ স্কালোনির। তিনি বলেন, পেনাল্টিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। সে (রেফারি) এবং পাঁচজন ভিএআর অফিসিয়াল কেবল পেনাল্টি দেখতে পেয়েছে। আর কারও তা মনে হয়নি। ফুটবল এমন এক খেলা, যেখানে আশেপাশে নজর রাখতে হয়

Post a Comment

Previous Post Next Post